Skip to content
HostzoneBD

নিজের ডোমেইনে বিজনেস ইমেইল খোলার নিয়ম (info@yourbusiness.com)

· 3 মিনিটে পড়া যাবে

কাস্টমারকে yourbusiness@gmail.com থেকে মেইল পাঠানোর চেয়ে info@yourbusiness.com থেকে পাঠালে অনেক বেশি প্রফেশনাল দেখায়। মেইলটা Spam-এ যাওয়ার সম্ভাবনাও কমে। এই গাইডে দেখাব আমাদের হোস্টিংয়ে (Plesk) কীভাবে বিজনেস ইমেইল খুলবেন।

যা লাগবে

  • একটা ডোমেইন, যেমন yourbusiness.com
  • ওই ডোমেইনের সাথে যুক্ত হোস্টিং, যাতে ইমেইল রাখার ব্যবস্থা আছে

ডোমেইন না থাকলে আগে ডোমেইন সার্চ করুন। কোম্পানির জন্য অনেক ইমেইল অ্যাকাউন্ট লাগলে বিজনেস হোস্টিং দেখুন।

ইমেইল অ্যাকাউন্ট খোলা

  1. Plesk-এ লগইন করুন।
  2. বাম মেনু থেকে Mail খুলুন।
  3. Create Email Address চাপুন।
  4. Email address ঘরে @-এর আগের অংশ লিখুন, যেমন info, sales বা rahim।
  5. একটা শক্ত পাসওয়ার্ড দিন।
  6. Mailbox size দেখে নিন। ছবি বা ফাইলসহ মেইল বেশি আসলে জায়গা বেশি রাখুন।
  7. OK চাপুন। ইমেইল অ্যাকাউন্ট তৈরি।

ব্রাউজারে মেইল দেখা (Webmail)

কোনো অ্যাপ ছাড়াই ব্রাউজার থেকে মেইল পড়তে আর পাঠাতে পারবেন:

  • ঠিকানা: webmail.yourbusiness.com
  • ইউজারনেম: পুরো ইমেইল ঠিকানা, যেমন info@yourbusiness.com
  • পাসওয়ার্ড: যেটা তৈরির সময় দিয়েছেন

মোবাইল বা Outlook-এ সেট করা

Gmail অ্যাপ, iPhone Mail বা Outlook-এ "Add account" থেকে IMAP বেছে নিন। তারপর এগুলো দিন:

সেটিং মান
আসা মেইল (IMAP) সার্ভার mail.yourbusiness.com
IMAP পোর্ট 993 (SSL)
পাঠানো মেইল (SMTP) সার্ভার mail.yourbusiness.com
SMTP পোর্ট 465 (SSL)
ইউজারনেম পুরো ইমেইল ঠিকানা

POP3 না নিয়ে IMAP নিন। তাহলে মোবাইল আর কম্পিউটার দুই জায়গাতেই একই মেইল দেখাবে।

মেইল যেন Spam-এ না যায়

আপনার ডোমেইনে তিনটা DNS রেকর্ড ঠিক থাকা দরকার: SPF, DKIM আর DMARC। আমাদের হোস্টিংয়ে ডোমেইন যুক্ত করলে এগুলো সাধারণত নিজে থেকেই সেট হয়ে যায়।

এছাড়া:

  • নতুন ঠিকানা থেকে প্রথম দিকে একসাথে অনেক মেইল পাঠাবেন না।
  • কেউ জানালে আপনার মেইল তার Spam-এ গেছে, তাকে "Not spam" চাপতে বলুন।

কয়েকটা কাজের পরামর্শ

  • কাজ অনুযায়ী ঠিকানা রাখুন: info@ সাধারণ প্রশ্নের জন্য, sales@ অর্ডারের জন্য, support@ সাপোর্টের জন্য।
  • ফরওয়ার্ডিং ব্যবহার করুন: আলাদা মেইলবক্স না খুলে Plesk-এ একটা ঠিকানার মেইল আরেকটায় পাঠিয়ে দিতে পারেন।
  • কর্মী চলে গেলে তার মেইলবক্সের পাসওয়ার্ড সাথে সাথে বদলে দিন।

কোথাও আটকে গেলে ক্লায়েন্ট পোর্টাল থেকে টিকেট খুলুন, আমরা সেট করে দেব।